Bangladesh BCS Preli Test preparation : General Science in bangla or Bengali
February 1, 2011 7 Comments
Bank Recruitment examination preparation.
আরো দেখতে পারেন Sentence Correction এবং ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশের নাম।
দৈনন্দিন বিজ্ঞান (সঠিক উত্তর নীচে দেওয়া আছে )
১। কোনটি এইডস রোগের কারণ নয়?
ক. নারী-পুরুষের অবাধ মেলামেশা খ. এইডস আক্রান্ত বাবা-মা গ. একই সুঁই বহু লোকের ইনজেকশন প্রদানে ব্যবহার ঘ. শরীরের ওজন অতি দ্রুত হ্রাস পাওয়া
২। পানিতে দ্রবণীয় ভিটামিন কী কী?
ক. ভিটামিন ‘বি’ কমপ্লেক্স ও ‘সি’ খ. ভিটামিন ‘ডি’ ও ‘কে’ গ. ভিটামিন ‘এ’ ও ‘ই’ ঘ. কোনোটিই নয়
৩। জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝায়?
ক. কয়লা ও খনিজ তেল খ. কাঠ, কয়লা ও পাটখড়ি গ. ফরমালডিহাইড ঘ. ফরমাইকা
৪। মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোসোম থাকে?
ক. ২২ জোড়া খ. ১৭ জোড়া গ. ২৩ জোড়া ঘ. ১৩ জোড়া
৫। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের হূদস্পন্দন প্রতি মিনিটে—
ক. ৫০ বার খ. ৬০ বার গ. ৭০ বার ঘ. ৭২ বার
৬। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি হয়?
ক. এ খ. বি গ. সি ঘ. ডি
৭। প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোসোম সন্তানের লিঙ্গ নির্ধারণে ব্যবহূত হয়?
ক. ২২ জোড়া খ. ২৩ জোড়া গ. ১ জোড়া ঘ. ১৩ জোড়া
৮। ইনসুলিন হরমোনের অভাবে কোন রোগ হয়?
ক. ডায়াবেটিস খ. অ্যাজমা গ. গ্যাস্ট্রিক ঘ. আলসার
৯। কোন রোগের ফলে শিশুদের অস্থি বাঁকা হয়ে যায়?
ক. টাইফয়েড খ. হুপিং কাশি গ. রিকেটস ঘ. যক্ষ্মা
১০। দেহে পানির কাজ নয় কোনটি?
ক. ঘর্ষণজনিত সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করা খ. অদ্রাবকের কার্য সম্পাদনে সহায়তা করা গ. বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সঞ্চালনে সহায়তা করা ঘ. তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করা
১১. খাদ্যের মধ্যে যে শক্তি থাকে তা হলো—
ক. তাপ শক্তি খ. আলোক শক্তি গ. রাসায়নিক শক্তি ঘ. চুম্বক শক্তি
১২. নিচের কোনটিকে কোষের শক্তি বলা হয়?
ক. মাইটোকন্ড্রিয়া খ. প্লাস্টিড গ. নিউক্লিয়াস ঘ. রাইবোজোম
১৩। প্রচুর পরিমাণ ভিটামিন-সি পাওয়া যায় কোনটিতে?
ক. মটরশুঁটিতে খ. লেবু, আমলকীতে গ. মাংসে ঘ. ডিমে
১৪। মানুষের চোখের পানি নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে ?
ক. ল্যাক্সিমাল গ্রন্থি খ. থাইরয়েড গ্রন্থি গ. পিটুইটারী গ্রন্থি ঘ. অ্যাড্রেনাল গ্রন্থি
১৫। ছয়টি উপাদানবিশিষ্ট পরিমাণমতো খাবারকে কী বলা হয়?
ক. শ্বেতসার খ. মিশ্র আমিষ গ. সুষম খাদ্য ঘ. উচ্চ প্রোটিন
১৬। গাছ-গাছড়া, জীবজন্তুর দেহাবশেষকে কী বলে?
ক. ফসিল খ. ধ্বংসাবশেষ গ. জীবাশ্ম ঘ. বায়োগ্যাস
১৭। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ?
ক. টাইফয়েড খ. যক্ষ্মা গ. জলাতঙ্ক ঘ. বহুমূত্র
১৮। চোখের ছানির চিকিৎসাকী?
ক. ভিটামিন ‘এ’ প্রয়োগ খ. চোখের ব্যায়াম গ. চোখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘ. অপারেশন
১৯। গলগণ্ডের সঙ্গে নিচের কোনটি জড়িত?
ক. ক্যালসিয়াম খ. আয়োডিন গ. পটাশিয়াম ঘ. ম্যাগনেসিয়াম
২০। পাকস্থলীর হাইড্রোক্লোরিক এসিডের কাজ হলো—
ক. আমিষ ভেঙে পলিপেটটাইডে পরিণত করা খ. খাবারের জীবাণু ধ্বংস করা গ. অন্যান্য এসিড তৈরিতে সহায়তা করা ঘ. শর্করা ভেঙে গ্লুকোজে পরিণত করা।
সঠিক উত্তর: ১। ঘ ২। ক ৩। ক ৪। গ ৫। ঘ ৬। গ ৭। গ ৮। ক ৯। গ ১০। খ ১১। গ ১২। ক ১৩। খ ১৪। ক ১৫। গ ১৬। গ ১৭। গ ১৮। ঘ ১৯। খ ২০। ক
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায়- সালফারের কারনে
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য- ১৮ ইঞ্চি প্রায়
চা পাতায় থাকে – ভিটামিন কে
শব্দ শোনার পর ০.১ সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থাকে
ইনসুলিন নিঃসৃত হয় – অগ্ন্যাশয় ও প্যানক্রিয়াস থেকে
সুষম খাদ্যের উপাদান – ৬ টি
সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ – গামা রশ্মি
বিলিরুবিন তৈরী হয় –যকৃতে
প্রেসার কুকারে পানির স্ফুটনাংক – বেশী হয়
নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশানাল ইউনিটকে নিউরোন বলে
মাইটোকন্ড্রিয়ার ৭৩% প্রোটিন
ফনোগ্রাফের আবিস্কারক –এডিসন
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে – ক্রোমোসোম
তাপ প্রয়োগে বেশী প্রসারিত হয় –বায়বীয় পদার্থ
পিসি কালচার –মৎস্য চাষ
স্বর্নের খাদ বের করতে –নাইট্রিক এসিড ব্যবহৃত হয়



Fruitful Post. Please post more topics.
Thanks for your Comments. I will try to do more post on BCS Preli and written test Preparation.
Khub valo laglo,thanx… Want more like this
plz, use some unicode Bangla font
Hi Manisa…
I have used SolaimanLipi Univode Bangla Font….are u facing any problem to read it?
Regards
yes.i cant read……………
Hi Dola..
what problem u r facing to read? can u share me screenshot image regarding how the page is looking at ur end pls?
Om