BCS General Science Preparation:MCQ type question with answer for Preliminary (Preli)examination
April 24, 2011 Leave a comment
Within these days I was really too much busy that I was unable to do post regularly. Today I am fortunate enough to share some important mcq type question and answer on GeneralScience In Bangla.I hope this question and answer will make 31st BCS Examination preparation more strong.
You may also like to check
1. Job recruitment Computer question and answer.
2. Bank Job Basic Question on Computer
3. Question and answer on Computer
সাধারণ বিজ্ঞান
শব্দ উৎপত্তির কারন –বস্তর কম্পন
মানবদেহে শব্দ উৎপন্ন করে –স্বরযন্ত্র
কোন বস্তর কম্পন কোন একক দিয়ে মাপা হয় –হার্টস
যদি চন্দ্রে প্রচন্ড বিস্ফোরন ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষনে শুনা যাবে – কখনো শুনা যাবেনা
চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবেনা কেন – চাঁদে বায়ুমন্ডল নেই তাই
শব্দের গতি ঘন্টায় -৭৫৭ মাইল
শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশী – কঠিন মাধ্যমে
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম – বায়বীয় পদার্থে
বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি – বাড়ে
বাতাসের আদ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয় –বাড়ে
কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততর চলে- বর্ষাকালে
আলোর চেয়ে শব্দের গতিবেগ – কম
আকাশে বিদ্যুৎ চমকানোর কিছু পরে শব্দ শোনা যায় – কারন শব্দের চাইতে আলোর গতি বেশী
শব্দের তীক্ষতা মাপা হয় – ডেসিবেল
বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় দিক নির্নয় করে – আলট্রাসনিক শব্দের মাধ্যমে
বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে – সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
আলট্রাসনোগ্রাফি কি- ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রে চেয়ে বেশী শব্দ হয়, কারন – বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার বেশী হয়
বাদ্যযন্ত্র সমূহ ফাঁকা থাকে কেন – ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
আল্ট্রাসনিক শব্দ বলতে কি বুঝায় – যে শব্দ মানুষ সাধারনভাবে শুনতে পায়না
তাপের একক –ক্যালরি
এস আই পদ্ধতিতে তাপের একক-জুল
পরম শুন্য তাপমাত্রা সমান – -২৭৩ ডিগ্রি সেন্টিগ্রেড
ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাংক কত – ২১২
মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত – ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট
একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রীজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা – অপরিবর্তিত থাকবে
শরীরের তাপ মাপতে সাধারনত ব্যবহৃত হয় –ক্লিনিক্যাল থার্মোমিটার
ক্লিনিক্যাল থার্মোমিটারে কোন স্কেল ব্যবহৃত হয় – ফারেনহাইট
ক্লিনিক্যাল থার্মোমিটারে কত দাগ পর্যন্ত দাগ কাটা থাকে – ৯৫-১১০ ডিগ্রি ফাঃ
ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করেঃ -৪০ ডিগ্রি
তাপ প্রয়োগে সবচেয়ে বেশী প্রসারিত হয় কোন পদার্থ – বায়বীয়
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ –একই হয়
সৌর কোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সাথে থাকে –স্টোরেজ ব্যাটারী
মানুষের ক্রোমোজোমের সংখ্যা – ২৩ জোড়া
নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হল –সূর্য
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় –পরমানু
ইউরিয়া সারের কাঁচামাল –মিথেন গ্যাস
সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে -১০ নিউটন
সমুদ্র স্রোতের অন্যতম কারন – বায়ু প্রবাহের প্রভাব
কাঁচ তৈরীর প্রধান কাঁচামাল হল – বালি
রংধনু সৃষ্টির বেলায় পানির কনা গুলো – প্রিজমের কাজ করে
কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় – এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
কম্পিউটারের ব্রেইন হল – মাইক্রোপ্রসেসর
কোন কম্পিউটারের মেমরী কখনো স্মৃতিভ্রংশ হয়না – রম (ROM)
কম্পিউটার ভাইরাস –এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
এক বাইটে বিটের সংখ্যা কত – ৮

